বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপ-ওয়েবক্যামে ভ্যালেন্টাইন ডেটিং

772f4bd41e52bde4a4dbf171235c5c32-dating-appআন্তর্জাতিক ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে উপলক্ষে সঙ্গী খুঁজে নিতে অনেকেই এখন ঢুঁ মারছেন ডেটিং অ্যাপ বা সাইটে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, বিশ্বজুড়ে এবার ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ডেটিং অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়তে দেখা গেছে।

সম্প্রতি কফি মিটস ব্যাগেল নামের একটি সাইটের সহপ্রতিষ্ঠাতা ডাউন ক্যাং জানান, তাঁদের সাইটে শুধু ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ৪৫ শতাংশ পর্যন্ত ব্যবহারকারী বেড়েছে।

ক্যাং আরও বলেন, অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটিকে এমনিতে শীতল মাস হিসেবে বিবেচনা করা হয়। কারণ, সবাই জানুয়ারিতে নতুন বন্ধু বা সঙ্গী খুঁজে নেওয়ার পরিকল্পনা সেরে ফেলেন। কিন্তু ১৪ ফেব্রুয়ারির আগের এক সপ্তাহ থেকেই আবার ডেটিং সাইটগুলোতে আগ্রহ বাড়তে শুরু করে।

ওয়েবক্যাম ডেটিংয়ে প্রতারণা

ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও চ্যাটিং এখন বেশ জনপ্রিয়। কিন্তু অপরিচিত কারও সঙ্গে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও অনলাইন ডেটিং সাইটগুলোতে এই ভিডিও চ্যাটিং বিপদের কারণ হতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ওয়েবক্যামে অনলাইন ডেটিংয়ে এখন প্রতারণার ফাঁদ পাতা থাকতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ওয়েবক্যামে দেখানো সুন্দরী তরুণীর ফাঁদে পড়ে ধোঁকা খান অনেকেই। প্রতারণার ফাঁদে পা দেওয়া ব্যক্তিটিকে কথার জালে আটকে ফেলে তাঁকে ব্ল্যাকমেল করা হয়।

এ প্রসঙ্গে ফ্রান্সের এক ভুক্তভোগী তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘অনলাইন ডেটিং সাইট থেকে একটি মেয়ে শুরুতেই আমাকে একটা বার্তা পাঠিয়েছিল। যেহেতু সচরাচর মেয়েরা শুরুতেই এ রকম কোনো বার্তা পাঠায় না, কিন্তু অনলাইনে একটি মেয়ের কাছ থেকে প্রথম এ ধরনের বার্তা পেয়ে আমার খুব ভালো লেগেছিল। পরিচয় পর্ব ও চ্যাট শেষে মেয়েটি আমাকে একটি ভিডিও দেখায়। একপর্যায়ে সম্পর্ক যতটা গভীর হতে থাকে, তত আমাকে কথার জালে আটকে ফেলে পরনের কাপড় খুলে ফেলতে বলে। এটা প্রতারণার ফাঁদ বুঝতে আমার দেরি হয়েছিল।’

অনলাইন বিশেষজ্ঞরা বলেন, অনলাইন প্রতারণা বাড়লেও তা সহজে প্রকাশ্যে আসে না। এ বিষয়ে সচেতন থাকা উচিত। যিনি প্রতারণার শিকার হন তিনি বিষয়টি ঘনিষ্ঠজনদের সঙ্গে শেয়ার করতে পারেন। তরুণদের ক্ষেত্রে বিষয়টি বেশি ঝুঁকির। তাই তাঁদের সচেতনতা বেশি প্রয়োজন। গবেষকেরা জানিয়েছেন, অনলাইন ডেটিং থেকে বাস্তবের সঙ্গী নির্বাচনের আগে প্রকৃত তথ্য জেনে নেওয়া প্রয়োজন। কারণ, এ ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় অনেককেই।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা