,

বিএনপি-জামায়াতের জঙ্গী হামলায় উন্নয়ন বাধাগ্রস্ত: প্রধানমন্ত্রী

pm_3ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত জঙ্গি হামলা চালিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কাছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের কোনো মূল্য নেই। আর তাই বিএনপি জামায়াত দেশে জঙ্গি হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, 'আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, দ্রব্যমূল্য কমে গেছে, মূল্যস্ফীতি ৬ ভাগে নামিয়ে এনেছি, এভাবে যখন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন বিনা কারণে বিএনপি-জামায়াত জোট হরতাল অবরোধের নামে মানুষ হত্যা করা, মানুষের জান মালের ক্ষতি করা শুরু করেছে। হজ্বের পর ইজতেমা হলো বড় ধর্মীয় সমাবেশ। কিন্তু তারা এই ইজতেমাকে সম্মান দেখায়নি। রাসূলের পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবীকেও সম্মান দেখায়নি।'

তিনি বলেন, 'যেকোনো অবস্থায় তাদের মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি জানি, উন্নয়নের পথে যথেষ্ঠ বাধা আসছে। কিন্তু এই বাধা বাঙালিকে কখনো দমিয়ে রাখতে পারবে না।'

দেশের জনগণকে সবার ওপরে স্থান দিয়ে তাদের জানমালের হেফাজতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দেশের জনগণ সবার ওপরে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জনগণের জানমালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করে যাবেন- এই প্রত্যাশা আমাদের সবার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ