,

অস্ত্র বিক্রির অভিযোগে ৩ শিশুসহ আটক ৬

fatullha-narayanganj-photo-11-2-2015_219601ডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র বিক্রির অভিযোগে বিদেশী পিস্তলসহ এক যুবক ও দুই শিশু আটক হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণ বাড্ডা থেকে রাতে আরো ৩ জনকে তিনটি পিস্তলসহ আটক করে পুলিশ।

এ ঘটনায় বুধবার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে অস্ত্র উদ্ধার ও আটক সম্পর্কে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার দিনব্যাপী অভিযানে যে ৬জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে তিনজনই শিশু। তাদেরকে দিয়েই মূলত অস্ত্র ব্যবসাগুলো করানো হত। কৌশলগত কারণেই এসব শিশুদের অস্ত্র ব্যবসায় জড়ানো হয়।
প্রেস ব্রিফিং এ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকারিয়া, ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে থেকে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ।
আটকরা হলো- ইমরান (২০), শাকিল (১৩) ও আল আমিন (১২)। তারা প্রত্যেকেই ঢাকার দক্ষিণ বাড্ডা দারোগা বাড়ি মোড় এলাকায় বসবাস করে। তাদের মধ্যে ইমরানের কাছ থেকে ৫টি গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। ৭ পয়েন্ট ৬২ বোরের পিস্তলের সাথে একটি ম্যাগজিন ছিল।
ওই তিনজনের স্বীকারোক্তিতে রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকা থেকে আরো ৩ জনকে আটক করে।
তারা হলো – মাসুদ (২৮), জিসান (১২) ও বশির (২৩)। তাদের কাছ থেকে ৬টি ম্যাগজিন, তিনটি গুলি ও তিনটি ৭ পয়েন্ট ৬২বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ জানান, আটককৃত ইমরান কিছুদিন আগে ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকায় বসবাস করত। ওই সময় মাইদুল নামে তার এক বন্ধু ছিল। সে বন্ধুর কাছে আরো দুই কিশোর নিয়ে বুধবার দুপুরে বাড্ডা থেকে আসে একটি পিস্তল বিক্রির জন্য। মাইদুল পিস্তল ক্রয়ের বিষয়টি চিন্তা ভাবনা করার জন্য সময় চেয়ে আমাকে জানায়। আমি ক্রয় করব বলে তাকে জানালে সে তাদেরকে আমার কাছে নিয়ে আসে। এসময় পিস্তল বের করে আমাকে দেখানোর সময় আশপাশের লোকজন ডেকে তাদের তিনজনকে আটক করি এবং থানায় ফোন করি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা