,

হুকুমের আসামি খালেদাকে গ্রেফতার করা হবে’

maya-2_62444ডেস্ক রির্পোট : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সারাদেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় হুকুমের আসামি হবেন খালেদা জিয়া। আর এই হুকুমের আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে মতিঝিলের প্রায় ২৫ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

তিনি বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। আর ওই নির্বাচনও হবে শেখ হাসিনার অধীনেই। বোমা হামলা করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবেনা। বোমা মেরে ক্ষমতায় যাওয়া গেলে তো একসময় দেশের প্রতিটি মানুষই ১/২টি করে বোমা নিজের কাছে রাখবে।

খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চান উল্লেখ করে তিনি বলেন, এসএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর এসময় এ পরীক্ষা বন্ধ করতে খালেদা জিয়া উঠে পড়ে লেগেছেন। তিনি চান না পরিীক্ষা হোক। শুধু ক্ষমতায় যেতে চান তিনি।

মানবন্ধন অংশ নেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ড. শাহানা বেগম, কমলাপুর শেরেবাংলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা