,

মডেল সারিকা মা হচ্ছেন

3310d2981afd1ec762ff2981dc716984-IMG_4609বিনোদন প্রতিবেদক : মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কাড়েন সারিকা। বছর দুয়েক ধরে সব ধরনের শুটিং থেকে বিরত আছেন তিনি। গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরেছিলেন সারিকা। নতুন খবর হচ্ছে, এবার মা হতে যাচ্ছেন তিনি।

আগামী মে মাসে সারিকার ঘরে নতুন অতিথি আসবে বলে জানিয়েছেন সারিকা। আর নতুন অতিথিকে বরণ করতে শুরু হয়ে গেছে নানা আয়োজন। কেনাকাটার পাশাপাশি হবু মায়ের জন্য আয়োজন করা হয় বেবি শাওয়ার অনুষ্ঠান।



সম্প্রতি সারিকার জন্মদিনে আয়োজন করা হয়েছিল বেবি শাওয়ার অনুষ্ঠান। এতে সারিকা ও মাহিমের পরিবারের ঘনিষ্ঠজনরা বিভিন্ন ধরনের খাবার সারিকার মুখে তুলে দেন ও অভিনন্দন জানান।



সারিকা বলেন, ‘জন্মদিন ও বেবি শাওয়ারের অনুষ্ঠানে যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার ও মাহিমের পক্ষ থেকে ভালোবাসা থাকল। সবার কাছে আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া চাই।’



সারিকা বলেন, ‘জীবনের অন্য রকম কিছু সময় পার করছি। প্রতিটি মুহূর্ত দারুণভাবে কাটছে। এই অনুভূতির কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।’



সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। আবার অভিনয়ের ব্যাপারে সারিকা বলেন, ‘একেবারেই ইচ্ছে নেই। যদি কখনো শখ হয়, তাহলে হয়তো একটা কিংবা দুটো কাজ করতে পারি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ