বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পর্দা উঠছে বিশ্বকাপের

ICC Cricateএকাদশতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে আজ। জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটের এই মহাযজ্ঞ আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দুই সহ-আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ২৩ বছর আগে ১৯৯২ সালে ওয়ানডে ক্রিকেটের পঞ্চম আসরটিও অনুষ্ঠিত হয়েছিলো দেশ দু’টিতে। অংশগ্রহণকারী ১৪টি দল এবং ক্রিকেটের অগণিত ভক্তকূল অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। বিশ্বকাপের লড়াই মাঠে গড়ানোর দুই দিন আগেই আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জোড়া লাগবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিতে প্রস্তুত আয়োকরা। অনুষ্ঠানে নাচ-গান, আতশবাজিসহ রাখা হয়েছে অনেক ধরনের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম যেখানে অবস্থিত সেই ভিক্টোরিয়া রাজ্যের পর্যটন এবং মেজর ইভেন্ট মন্ত্রী জন এরেন বলেন, ‘প্রথমবার আয়োজনের ২৩ বছর পর আবারো অস্ট্রেলিয়ায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফিরছে। টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাওয়ায় সত্যিকার অর্থেই মেলবোর্ন সম্মানিত বোধ করছে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা