বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাবেক দুই এমপি ফের রিমান্ডে

mp_thereport24ডেস্ক রির্পোট : লক্ষ্মীপুরের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) রামগঞ্জ এলাকার নিজাম উদ্দিন এবং রামগতি এলাকার এ বি এম আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ফের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান বুধবার বিকেলে এ আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য মতিঝিল থানা পুলিশ তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
১ ফেব্রুয়ারি মতিঝিল এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
৫ ফেব্রুয়ারি পল্টন থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই দেওয়ান উজ্জ্বল পল্টন থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মতিঝিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে ফেরার পথে তাদের আটক করে পুলিশ।
চলতি বছরের ৫ জানুয়ারি পল্টন থানা এলাকায় পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা