,

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এতো সহজ নয়’

Shahjahan_Khan-400x270ডেস্ক রির্পোট : ২০ দলীয় জোটকে খুনি জোট আখ্যা দিয়েছেন নৌ মন্ত্রী শাহাজাহান খান। তিনি বলেন, খুনি জোটের সঙ্গে কোন আলোচনা হবে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ২০ দলীয় জোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মার্ডারের প্রধান আসামী শফীউল আলম প্রধান আছেন। এই জোট খুনী জোটে পরিণত হয়েছে। এদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না ।
এসময় তিনি সূশিল সমাজের সমালোচনা করে বলেন, আপনার কাদের সঙ্গে আলোচনার কথা বলছেন? পেট্রল বোমা দিয়ে মানুষ খুনিদের সঙ্গে আলোচনা হবে না ।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি নেত্রী দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি পরিবহন শ্রমিকদের রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিড়ি তৈরী করতে চান। খালেদার স্বপ্ন কোনদিন পূরণ হবে না বলে জানান মন্ত্রী।
মানববন্ধনে সংগঠনের আহবায়ক এম এম শাহ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সম্পাদক পান্না দাস, জাহিদুল ইসলাম ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ