,

বড়পর্দায় সার্কাস দেখাবেন মোশাররফ করিম

63203_e2বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার সুপারস্টার মোশাররফ করিম। বিরামহীন গতিতে এখনও শাসন করে চলেছেন টিভি নাটক। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে প্রায়শই বড় পর্দায় ঝড় তোলেন। বছরে অন্তত একবার। ভিন্নমাত্রার চলচ্চিত্র আর নানামাত্রিক চরিত্রে অভিনয় করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন আরবান মিডিয়ায়। মোশাররফ করিম অভিনীত সর্বশেষ ছবি ‘জালালের গল্প’। গত বছর মুক্তি পেয়েছিল। তবে লম্বা বিরতির পর এ ছবিটি দিয়ে তেমন কোন আলোচনা-সমালোচনায় আসতে পারেননি তিনি। ‘কাননে নিহত কুসুম’-এর মতোই মোশাররফ করিমের শেষ ছবিটির করুণ পরিণতি ঘটেছে। তাতে কি? এর আগের বছর (২০১৩) মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবির সফলতার সাফল্য এখনও উপভোগ করছেন মোশাররফ করিম। ‘জালালের গল্প’র শোক কাটাতে কিংবা ‘টেলিভিশন’-এর সফল ধারা অব্যাহত রাখতে চলতি বছরে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। মোশাররফের ভাষায়, আমি আপাতত ছবিটির গল্প এবং আমার চরিত্র নিয়ে বেশ উত্তেজিত। আমি সত্যিই হ্যাপি। বাকিটা শুটিংয়ের আগে বলা যাচ্ছে না। কারণ, সঠিক চরিত্র নির্বাচন এবং নির্মাণের অভাবে একটি অসাধারণ গল্পও ধ্বংস হয়ে যায়। আবার অনেক সময় অনেক সস্তা গল্পও অসাধারণ হয়ে ওঠে নির্মাণশৈলীর নৈপুণ্যে। সুতরাং আপাতত ছবিটির শুটিংয়ের অপেক্ষায় আছি। মোশাররফ করিমের নতুন এ ছবিটির নাম ‘সার্কাস’। এটি নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকীর যোগ্য উত্তরসূরি শরাফ আহমেদ জীবন। নাটক-বিজ্ঞাপন নির্মাণের লম্বা এবং সফল পথ পেরিয়ে জীবনের এটাই প্রথম চলচ্চিত্র নির্মাণ। জীবন বলেন, ছবিটির প্রাথমিক নাম ‘সার্কাস’। পরে পরিবর্তনও হতে পারে। আমাদের চিত্রনাট্য শেষ। প্রধান চরিত্রের জন্য মোশাররফ করিম চূড়ান্ত হয়েছেন। শুটিং শুরু করবো বর্ষা শেষে আগস্টের প্রথমদিকে। আর ছবিটি মুক্তি দিতে চাই বছরের শেষ প্রান্তে। এটা চূড়ান্ত। এদিকে ‘সার্কাস’র আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর চিত্রনাট্য। যেটি লিখেছেন ঢাকাই বিজ্ঞাপনের আইকন আইডিয়া মেকার গাউসুল আজম শাওন। তিনি বলেন, বিজ্ঞাপনের চিত্রনাট্য এবং আইডিয়া মেকার হিসেবে বেশ নাম কামিয়েছি। যদিও বরাবরই আমার টার্গেট ছিল ছবি। তাই হুট করে ছবির জন্য চিত্রনাট্য করেছি সেটা বলা যাবে না। ‘সার্কাস’ নিয়ে আমার অনেক বছরের পরিকল্পনা। এবার সেটা বাস্তবায়ন হতে চললো। ‘সার্কাস’-এর গল্প সম্পর্কে শাওন আরও বলেন, গল্পটির ধরন ‘ব্ল্যাক কমেডি’। চরিত্রগুলো নাগরিক। আমরা আসলে এই শহরের জীবনযাত্রা নিয়ে গল্পের ছলে সার্কাসের মধ্য দিয়ে স্যাটায়ার করার চেষ্টা করছি। যেটা দেখে দর্শক মজা পাবেন এবং বেশ কিছু খুদেবার্তা নিয়ে ঘরে ফিরবেন। আমরা আসলে ‘মজা’ এবং ‘মেসেজ’ দুটোই তুলে ধরতে চাই সার্কাস প্যান্ডেলের মধ্য দিয়ে। এদিকে মোশাররফ করিমের বাইরে ‘সার্কাস’র অন্যান্য চরিত্র নির্বাচন প্রসঙ্গে নির্মাতা জীবন জানান, ‘সর্কাস’-এর মূল সার্কাসম্যান চূড়ান্ত করে ফেলেছি। বাকি চরিত্র কিংবা নায়ক-নায়িকাও প্রায় ঠিকঠাক। সেটা ঘোষণা শুটিংয়ের আগে করতে চাই না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ