,

কারো প্রস্তাবেই সংলাপ হবে না

tofayelরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার প্রেরিত পত্রে সংলাপ শুরুর সম্ভবনাকে নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সংলাপের প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। যে সব ব্যক্তি সংলাপের জন্য চিঠি দিয়েছেন সন্ত্রাস ও জঙ্গি তৎপরতাকে আড়াল করার জন্যই তারা এটা করেছেন। তাদের (বিএনপি-জামায়াত জোট) সঙ্গে সরকার ও আওয়ামী লীগকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করছেন তারা।’

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ডব্লিউটিও’র উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল বলেন, ‘যারা পেট্রোল বোমা মেরে মায়ের কোল খালি করেছে তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। সেক্ষেত্রে শামসুল হুদা কেন, কারও প্রস্তাবেই কোন সংলাপ হবে না। সংলাপের কথা যারা বলছে তারা পরোক্ষভাবে জঙ্গি তৎপরতার পক্ষ নিচ্ছে।’

শান্তির প্রশ্নে যদি সন্তু লারমার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি সংলাপ করতে পারেন তা হলে বিএনপির সঙ্গে কেন সংলাপ করবেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সন্তু লারমার সঙ্গে বর্তমান অবস্থার কোনো মিল নেই। বর্তমান অবস্থায় বিএনপির সঙ্গে সংলাপ করলে ভবিষ্যতে জঙ্গি তৎপরতা ও সহিংসতা উৎসাহিত হবে।’

সাবেক সিইসির বিরুদ্ধে তিনি বলেন, ‘শামসুল হুদা সেই ব্যক্তি যিনি বিএনপিকে দুই ভাগ করেছিলেন। ড. কামালসহ যারা শোক জানাতে গিয়েছিলেন তারা কী বেগম জিয়াকে বলেছিলেন ‘আপনি এই সন্ত্রাসী তৎপরতা বন্ধ করুন? নাশকতা ও জঙ্গি তৎপরতার সঙ্গে কোনো আপেস নেই।’

জাতিসংঘের প্রতিনিধি তারানকোর মধ্যস্থতায় ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসেছিল। তা হলে এখন সংলাপ অসম্ভব কেন এমন প্রশ্নের জবাবে ‘এটা লং হিস্টরি’ আখ্যায়িত করে তিনি তা এড়িয়ে যান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ