,

তামিম-রিয়াদের পর সাকিব

Tamim_0ক্রীড়া ডেস্ক : ইনজুরি থেকে ফিরে গতকালই প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। নেমেই মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে দারুন এক ভিতের ওপর দাড় করানোর চেষ্টা করেছিলেন তামিম ইকবাল। অসাধারণ দুই ইনিংস খেলে দলকে স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। এরপর চেষ্টা করেছিলেন সাকিবও। কিন্তু লোয়ার অর্ডারের ধ্বসে পড়ায় খুব বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ।
তারপরও সিডনিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচে অলআউট হওয়ার আগে ৮৯.৫ ওভারে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ।
দারুন ব্যাট করতে থাকা তামিম ও মাহমুদউল্লাহ, দু জনই অল্পের জন্য সেঞ্চুরি মস করেছেন। তামিম ৮১ ও রিয়াদ ৮৬ রানে আউট হয়েছেন। এই দু জন ফিরে যাওয়ার পর এখন দলকে এগিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান। তিনি আউট হয়েছেন ৩১ রান করে। এরপর আর কেউ সেভাবে রুখে দাড়াতে না পারায় ২৪৬ রানে অলআউট হয়ে যায় দল।
এর আগে বাংলাদেশে শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। পাক বোলার সোহেল খানের বলে শুণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার আনামুল হক। এরপর মমিনুল হক মাত্র ৭ রানে ঘরে ফিরেন।

উল্লেখ্য, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় ওপেনিংয়ে নামবেন শোয়েব মাকসুদ।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক