,

বাংলাদেশে আসবে জাকারবার্গের ইন্টারনেট ডট অর্গ!

709b1819cc7a1fdee10520034e75a659-Internetআন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সাশ্রয়ী ইন্টারনেটের উদ্যোগ ইন্টারনেট ডট অর্গ বাংলাদেশে যাত্রা শুরু করতে পারে। আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া চার দিনের ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ অনুষ্ঠানে এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। গতকাল রোববার এ অনুষ্ঠানের প্রাক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জুনাইদ আহমেদ বলেন, ‘এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে একটি সুখবর দেয়ার চেষ্টা করছি। দেশে ইন্টারনেট ব্যবহারের প্রসার ঘটাতে ইন্টারনেট ডট অর্গ প্রকল্প বাংলাদেশে চালু করতে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করেছি। ডিজিটাল ওয়ার্ল্ডের শেষ দিনে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে প্রোমোটিং ইন্টারনেট অ্যাকসেস অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলন হবে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর ও হেড অব পলিসি আঁখি দাস। তিনি বাংলাদেশে ইন্টারনেট ডট অর্গ বিষয়ে সুখবর জানাতে পারেন।’

মার্ক জাকারবার্গ গত বছরের ২১ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং, মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম এবং এরিকসন, মিডিয়াটেক, নকিয়া ও অপেরার সঙ্গে চুক্তি করে বিশ্বজুড়ে সাশ্রয়ী ইন্টারনেট-ব্যবস্থা তৈরির এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন।

মূলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে ওয়েবসাইট, নতুন ও সময়োপযোগী ব্যবসায়িক মডেলের মাধ্যমে নতুন দেশে ইন্টারনেট নিয়ে যাওয়া, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের বিকাশ আরও সহজলভ্য করতেই ইন্টারনেটভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে।


মার্ক জাকারবার্গের ভাষ্য, ইন্টারনেটকে বিশ্বে ছড়িয়ে দিতে যেকোনো কার্যক্রমে কাজ করতে আগ্রহী ফেসবুক। ‘এভরি ওয়ান অব আস, এভরি হোয়ার, কানেকটেড’ স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ৫০০ কোটি সাধারণ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ