,

শিরোপার লড়াইয়ে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

gold cupবঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। শনিবার সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এই প্রথমবার টুর্নামেন্টটির ফাইনাল ওঠে বাংলাদেশ। এতে করে গত এক দশকে এই প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠল স্বাগতিক বাংলাদেশ।

অন্যদিকে, সেমিফাইনালে সিঙ্গাপুরকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে মালয়েশিয়া। অনুর্ধ্ব ২৩ দলের খেলোয়াড়ে সমৃদ্ধ দলটি গ্রুপপর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জাতীয় দলকে পরাজিত করে। রবিবারের ফাইনালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, এই টুর্নামেন্টে শুধুমাত্র বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় দল খেলেছে। আর অন্যান্য দেশগুলোর অনুর্ধ্ব ১৯ বা অনুর্ধ্ব ২৩ দল খেলছে। সে হিসেবে বাংলাদেশই ফেভারিট এবং ফাইনাল খেলাটা তাদের প্রাপ্য। যদিও টুর্নামেন্টে প্রথম মুখোমুখিতে বাংলাদেশ মালয়েশিয়া অনুর্ধ্ব ২৩ দলের কাছে হেরে গিয়েছিল। তবে সেই ম্যাচটিকে দুর্ভাগ্য হিসেবেই মনে করছেন শফিকুল ইসলাম মানিক।

তিনি বলেন, বাংলাদেশ দলের একটি বড় সুবিধা হচ্ছে অধিকাংশ খেলোয়াড়ই ক্লাবে এক সঙ্গে খেলে এসেছেন এবং তারা নিজ মাঠে খেলার সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ জাতীয় দলের আটজন খেলোয়াড়ই শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং তিনজন খেলোয়াড় শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে খেলছেন। শফিকুল ইসলাম মানিক বলছেন, ফাইনালে জয়ের জন্য বাংলাদেশ শারীরিক এবং মানসিকভাবে প্রস্তত।

তবে অতিরিক্ত চাপ সামলাতে পারাটাই বাংলাদেশের জন্য আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এই কোচ। ফাইনালে মালয়েশিয়াকে হারাতে পারলেই ২৬ বছর পর বাংলাদেশ ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। এর আগে ১৯৮৯ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রেসিডেন্টস গোল্ডকাপের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

ইতোমধ্যে বাফুফে সভাপতি সালাহ উদ্দীন খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। সেমিতে জেতায় বাংলাদেশ দল পুরস্কার পাবে ৫০ লাখ টাকা। আর ফাইনালে জিতলে পাবে আরো ৫০ লাখ টাকা।

এছাড়া বাংলাদেশ দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ