বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত ফেসবুক ব্যবহার হতে পারে বিষণ্ণতা রোগের কারণ!

facebook1_0লাইফস্টাইল ডেস্ক : ফেসবুকের ব্যবহার তৈরি করতে পারে বিষণ্ণতা। একটি গবেষণায় দেখা যায় ফেসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ঈর্ষা ও হিংসার জন্ম দেয় ব্যবহারকারীদের মধ্যে যা পরবর্তীতে রূপান্তরিত হয় বিষণ্ণতা রোগে। তবে এটি নির্ভর করে ব্যবহারকারী ফেসবুক কীভাবে ব্যবহার করছেন তার উপর।

ফেসবুকে বিচরণ বর্তমান যুগের প্রায় বেশীরভাগ মানুষের দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে গিয়েছে, যার মধ্যে কেউই এইধরনের মানসিক নেতিবাচক আবেগ সম্পর্কে অবগত নন। কিন্তু গবেষকগণ বের করেছেন প্রতিদিন ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহার কীভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। ইউনিভার্সিটি অফ মিসৌরি এর বিশেষজ্ঞদের মতে যদি নিয়মিত ফেসবুক ব্যবহার মনে ঈর্ষা বা হিংসা ধরণের আবেগের জন্ম দেয় তবে তা বিষণ্ণতা রোগে আক্রান্তের সম্ভাবনা বাড়ায়। প্রোফেসর মার্গারেট ডাফি বলেন, ‘ফেসবুক নিজের আত্মীয় এবং বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখার অনেক ভালো একটি মাধ্যম, কারণ এটি ব্যবহার করে খুব সহজেই নিজের কাজকর্ম, হাসি, দুঃখসহ জীবনের সবকিছুই শেয়ার করা যায়। কিন্তু যদি অন্য কারো বা বন্ধু কিংবা নিজের আত্মীয়ের সুখ জীবন, সম্পর্ক এবং উন্নত অর্থনৈতিক অবস্থা সামনে আসতে থাকে তখন অনেকের মধ্যে একধরণের ঈর্ষা বা হিংসার জন্ম হয়। এই ঈর্ষা একপর্যায়ে গিয়ে ব্যবহারকারীকে বিষণ্ণ করে তোলে’।

প্রায় ৭০০ কমবয়েসি ফেসবুক ব্যবহারকারীর উপর গবেষণা চালিয়ে দেখা যায় যারা ফেসবুক ব্যবহারের সময় শুধুমাত্র নিজের নিউজফিডে অন্য কারো সফলতা, সুখ, উন্নতি দেখতে থাকেন অর্থাৎ যাদেরকে মূলত "surveillance users" বলা হয়, তাদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ পাওয়া যায়। কিন্তু যারা অন্যের এইসকল বিষয় নজর না করে নিজের ব্যাপারগুলো ফেসবুকে শেয়ারে সময় ব্যয় করেন তাদের মধ্যে এইধরনের লক্ষণ একেবারেই দেখা যায় না।

প্রোফেসর ডাফি আরও বলেন, ‘আমরা গবেষণায় দেখেছি যারা ফেসবুকে নিজের বন্ধুবান্ধবের জীবনের উন্নতি, সুখ ও সমৃদ্ধি দেখে ঈর্ষা অনুভব করেন তারা নিজের জীবন সম্পর্কে অনেক বেশি বিষণ্ণ হয়ে যান, ফলে বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু ফেসবুক একেঅপরের সাথে যোগাযোগ রাখার বেশ ভালো একটি মাধ্যম, যদি এর ব্যবহারকারীরা নেতিবাচক মনোভাব ধরে না রাখেন। অন্যের জীবনে কি ঘটছে তা জানার আগ্রহ কমিয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকলে এইধরনের নেতিবাচক আবেগের জন্ম হয় না। তাই ফেসবুক ব্যবহারকারীদের নিজেদের জন্যই এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি সঠিকভাবে ব্যবহার করা শেখা উচিত’।

এই গবেষণা ও ফলাফলটি প্রকাশিৎ হয় ‘কম্পিউটার ইন হিউম্যান বিহেভিয়ার’ জার্নালে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা