,

রোববার থেকে ঢাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রদল

images_217130ডেস্ক রির্পোট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকীর পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার থেকে ঢাবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে জাতীতাবাদী ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান আজ শনিবার দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচী ঘোষণা করেন।
 বিবৃতিতে তারা বলেন, ঢাকা বিশ্বিদ্যালয়ে সহাবস্থান এখন নির্বাসিত। এ সমস্যা সমাধানের জন্য আল্টিমেটাম দিলেও তার কোন সুফল সরকারী ছাত্র সংগঠন ছাড়া অন্য কেউ পায়নি।
এর কারন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন দলকানা ভিসির তত্বধানে পরিচালিত হচ্ছে। ছাত্রলীগের আজ্ঞাবহ এবং ছাত্রলীগের অপকর্মের দোসর বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন ছাত্রলীগকে নিয়ে মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারন শিক্ষার্থীদের অভিবাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন।
তারা বলেন, এই নৈরাজ্য আর চলতে দেয়া যায় না। এখন সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কারো পৈতৃক সম্পতি নয়। এখানে অধিকার রয়েছে সকল মতের ছাত্রদের সমান সুযোগ সুবিধা ভোগ করার। যতদিন পর্যন্ত সকল সাধারন ছাত্র-ছাত্রীর গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে। তারা সাধারন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং ঘোষিত ধর্মঘটে একাত্মতা প্রকাশের অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা