বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু গোল্ডকাপে আর একটি মাত্র জয়ের অপেক্ষা

image_184965.bdক্রীড়া ডেস্ক : বাংলাদেশের আকাশে উঠেছে নতুন সূর্য। সেই সাথে প্রশ্ন আসছে, বঙ্গবন্ধু গোল্ডকাপকে উপলক্ষ করে বাংলাদেশের ফুটবলের সোনালি অতীতটা কি ফিরে এলো? শুক্রবার কানায় কানায় ভরা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। শনিবার ফাইনালের টিকেট পেতে হাহাকার। একটা টিকিট যেন সোনার হরিণ! কালোবাজারিতে কয়েকগুণ দাম দিয়েও কিনতে রাজি এই সময়ের উন্মাতাল বাংলাদেশি ভক্ত-সমর্থকরা। ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে রবিবার বাংলাদেশ তাই পাচ্ছে আরেকবার কানায় কানায় ভরা স্টেডিয়াম। জাতীয় দলের প্রেরণা হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার জেগে উঠবে লাল সবুজের ঢেউ।

সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপে নাসির চৌধুরীর একমাত্র গোলে জিতেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ১ গোলই বাংলাদেশের ভরসার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাদ দিতে হবে শুধু গ্রুপ পর্বের প্রথম ম্যাচের ১ গোল। সেখানেও অবশ্য সেই ১ গোলই! ফাইনালে রবিবার যে প্রতিপক্ষ সেই মালয়েশিয়ার ২৩ বর্ষীয় দলই এবারের আসরের প্রথম ম্যাচে সিলেটে ডুবিয়েছিল বাংলাদেশকে। মালয় টাইগার্সরা জিতে গিয়েছিল ম্যাচ। এবং অপরাজিত দল হিসেবেই তারা ফাইনালে। গ্রুপ পর্বের দুই ম্যাচই জিতেছে।

বাংলাদেশ তা পারেনি। প্রথম ম্যাচে হারের পর বাঁচামরার দ্বিতীয় ম্যাচে ড্র করলেই চলতো শ্রীলঙ্কার সাথে। ঢাকায় বাংলাদেশ তা করেনি। হেমন্ত বিশ্বাসের কল্পনা সত্যি হওয়ার মতো গোলটাই বাংলাদেশকে তুলে দেয় সেমিফাইনালে। ওই ১ গোলেই জয় বাংলাদেশের, টিকিট পাওয়া সেমিফাইনালের।

বঙ্গবন্ধু গোল্ডকাপে আর একটি মাত্র জয়ের অপেক্ষা

জাতীয়তাবোধে বাংলাদেশ তখন একাত্ম। স্টেডিয়াম ভরা দর্শক। ঘরে ঘরে টেলিভিশনে কোটি মানুষের চোখ বাংলাদেশের ৯০ মিনিটের খেলায়। সেমিফাইনালটা তাই আরেকটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। ইতিহাসে থাইদের বিপক্ষে বেশি জয় পাওয়ার রেকর্ড নেই বাংলাদেশের। তাতে কি। প্রথম পর্বের প্রেরণা জোগানো শেষ ম্যাচ ও ফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশকে দারুণ দলে রূপ দেয়। এক সুতোয় গাঁথা হয়ে যায় ১১ জনের বাংলাদেশ। সেই দারুণ দলটিই থাইদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধটা নিজের করে খেলেছে। একচেটিয়া খেলা, সুযোগ তৈরি করা। সুযোগ মিস করা। সবই হলো। সেই সাথে নাসিরের দলকে ফাইনালে তুলে দেওয়া গোলটিও হলো। সেই গোলে বাংলাদেশের স্বপ্ন যাত্রা এখন প্রবল হুঙ্কারে চূড়ান্ত রূপ নেবার অপেক্ষায়। রবিবার মালয় টাইগার্সদের সাথে প্রথম ম্যাচের দেনা শোধ করার লড়াই বাংলাদেশের। লড়াইটা প্রতিশোধেরই। সেই প্রতিশোধে ১ গোলে জিতলেও হয়! মামুনুল, জাহিদ হাসান, হেমন্ত, নাসির, মামুনুলদের কাছে ১৬ কোটি মানুষের চাওয়া যে মাত্র আর একটি জয়!

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা