,

এ কী করলেন সুন্দরী!

715d1c7bba3e92ae56a63aa0a8ad7f6e-miss-amazonaবিনোদন প্রতিবেদক : এক সুন্দরীর কাণ্ড হইচই ফেলে দিয়েছে অনলাইনে। প্রতিযোগিতায় বিজয়ী হতে না পেরে রীতিমতো যুদ্ধ বাধিয়ে দেন এক সুন্দরী। সেরা সুন্দরীর মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে নিচে ফেলে দিয়ে লঙ্কাকাণ্ড করেছেন তিনি। এ দেখে হতভম্ব ইন্টারনেট বিশ্ব! ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মানাউসের মিস আমাজোনাস সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে।


হাতে হাত রেখে প্রতিযোগিতার ফলাফল শোনার অপেক্ষায় ছিলেন দুই সুন্দরী ক্যারোল টলেডো ও সিজলেন হায়ালা। উপস্থাপক সেরা সুন্দরী হিসেবে ক্যারোলের নাম ঘোষণা করেন। আর রানারআপ হন সিজলেন। এরপর সিজলেন আর ক্ষোভ চেপে রাখতে পারেননি। ক্ষুব্ধ হয়ে তিনি ক্যারোলের মাথা থেকে মুকুট ছিনিয়ে নেন এবং তা ছুড়ে ফেলেন। মাত্র পাঁচ সেকেন্ডেই ঘটে যায় ঘটনাটি।


মিস আমাজোনাস ক্যারোলের পাশেই ছিলেন সিজলেন। হাততালিও দিচ্ছিলেন। কিন্তু যখন বিজয় মুকুট ক্যারোলের মাথায় পরানো হলো, তখনই তেড়ে এলেন তিনি। মাথা থেকে মুকুট কেড়ে ফেলে দিয়ে চিত্কার করে তিনি মঞ্চ ছেড়ে চলে যান। এমন কাণ্ডে অন্য প্রতিযোগীসহ উপস্থিত সবাই তো হতভম্ব! আয়োজকেরা দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেল, ধারণও হয়ে থাকল ক্যামেরায়। ব্যস, ভিডিও চলে এল অনলাইনে। ইতিমধ্যে হায়ালার এই ভিডিওটি ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ