,

তাইওয়ানে বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে ১৯

TransAsia-Airways-planeতাইওয়ানে বুধবার বিমান বিধ্বস্তের ঘটনার নিহতের সংখ্যা বেড়ে ১৯এ দাঁড়িয়েছে। নিখোঁজ হয়েছেন আরো ৩০ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ৫৮ যাত্রী নিয়ে তাইপে সংলগ্ন এক নদীতে বিধ্বস্ত হয় এয়ারএশিয়া এয়ারওয়েজের এটিআর-৭২ বিমানটি। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ২৮ জনকে উদ্ধার করেছেন। তবে বিমানের ধ্বংসাবশেষের মধ্যে এখনো বহু যাত্রী আটকা পড়ে আছেন।

এই দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে তাইওয়ান সরকারের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। বিমানের ধ্বংসাবশেষ থেকে আরো ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো ৩০ জন।

তাইওয়ানের সিভিল এভিয়েশন কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে রাজধানী তাইপের সংশান বিমানবন্দর থেকে প্রত্যন্ত এলাকা কিনমেন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু উড্ডয়নের মাত্র দু মিনিট পরেই কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটির। কিছুক্ষণ পরে এটি একটি ব্রিজের গায়ে ধাক্কা খেয়ে তাইপের কেলুং নদীতে বিধ্বস্ত হয় বলে জানা যায়।

এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত এটি একটি ট্যাক্সিকে আঘাত করেছিল। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্যাক্সিচালক।

বিমানের ৫৮ যাত্রীর মধ্যে ৩২ জন চীনা নাগরিক ছিলেন বলে জানিয়েছে তাইওয়ানের টুরিস্ট ব্যুরো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ