,

নাসিরনগরে শীতকালীন টমেটো চাষে কৃষকের সাফল্য

Nasirnagar (S)Pictureআকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের দাতঁমন্ডল গ্রামের মরহুম মাওলানা শামসুল হকের পুত্র  ওবায়েদুল হক টমেটো চাষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন । নাসিরনগর সদরের মেহেন্দুরা এলাকায় এ বছর ৬ বিঘা জমিতে টমেটো চাষ করেন।  ফলন ভাল হওয়ায় এবং ব্যাপক চাহিদা থাকায় চাষি ওরায়েদুল এখন ব্যস্ত সময় পার করছে। সরেজমিনে  দেখা গেছে, ৬ বিঘা জমিতে কনক রাজা জাতের টমেটো চাষ করেছেন। চাষী ওবায়েদুল হক জানান, ৫ বছরের জন্য লিজ নেয়া জমিতে চলতি বছর শীতকালীন টমেটো চাষ করেন। ৬ বিঘা জমিতে টমেটো  চাষ করতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়। দাম কম থাকা সত্ত্বেও এ পর্যন্ত তার জমি থেকে প্রায় ১৫ টন টমেটো  প্রায় সাড়ে তিন লাখ  টাকা  বিক্রয় হয়েছে। জমিতে যে পরিমান টমেটো বর্তমানে রয়েছে আরও প্রায় ১০ টন টমেটো বিক্রয় হবে বলে তিনি আশাবাদী।  অল্প খরচ এবং দ্বিগুণ লাভ হওয়ায় তিনি খুবই খুশী। চাষী ওবায়েদুল হক জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন তার ক্ষেত থেকে প্রতি কেজি ২০  টাকা দরে নগদ মূল্যে কিনে নিয়ে যাচ্ছে। তাছাড়া তার জমির ফলনকৃত টমেটো সিঙ্গাপুরও রপ্তানি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।  ফলে বাজারজাত করার কোনো ঝামেলা ছাড়াই কৃষক লাভের মুখ দেখছে। চাষী ওবায়েদুল হক জানান, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও মাঠকর্মীদের সহযোগিতা ও সঠিক পরামর্শে ফলন বৃদ্ধি করা সম্ভব হয়েছে । উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন জানান, চাষী ওবায়েদুল হকের টমেটোর জমি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তার জমিতে ব্লক সুপারভাইজারসহ কর্মকর্তারা  নিয়মিত টমেটো চাষিকে পরামর্শ দিয়ে আসছি। এদিকে গত বৃহস্পতিবার  ওবায়েদুল হকের টমেটো ক্ষেত পরিদর্শনে আসেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মাহবুব আলম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ অলিউর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে