,

জাতীয় সংলাপের দাবি বিএনএ’র

BNA_HUDA_ডেস্ক রির্পোট : দেশের রাজনৈতিক সংকট নিরসনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জোট আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে জোটবদ্ধ বিএনএ’র মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।

তিনি বলেন, হরতাল-অবরোধের মধ্যে দেশের মানুষ পেট্রোলবোমার আগুনে মারা যাচ্ছে, আগুনে অসংখ্য মানুষ দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আহাজারি করছে। সেই আহাজারি ও মানুষের কান্না কী আপনাদের (হাসিনা-খালেদা) কানে পৌঁছায় না!

মানুষের আর্তনাদ ও করুণ পরিণতি থেকে পরিত্রাণ পেতে হলে দেশের সব নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের আয়োজন করতে দাবি জানিয়েছেন জোটের শরিক দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন।

মানববন্ধনে বিএনএ’র স্টিয়ারিং কমিটির সদস্য ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের শরিক দল বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেডিসেন্ট শেখ অহিদুজ্জামান, জাগো বাঙালি পার্টির চেয়ারম্যান মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্টের চেয়ারম্যান দিলীপ কুমার দাস গুপ্তসহ জোটের অন্য দলের নেতারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ