,

তারা হাহাকারের আগুনে দেশকে জ্বালিয়ে দিতে চায় : ওবায়দুল কাদের

image_181794.obaydulডেস্ক রির্পোট : অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও বোমাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সহিংসতায় জড়িতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। আজ শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের প্রেসক্লাবে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, ''যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, যারা এই নীতি বিশ্বাস করেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মানুষ খুন করে, পেট্রলবোমা মারে, অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং এদের ধরিয়ে দিতে হবে।''

খালেদা জিয়া ও বিএনপি তাদের হাহাকারের আগুনে দেশ জ্বালিয়ে দিতে চান মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ''তারা কোন ধরনের রাজনীতি করে যারা বোমা মেরে শিশু, নারীসহ নিরীহ মানুষ হত্যা করে? তারা তাদের হাহাকারের আগুনে দেশকে জ্বালিয়ে দিতে চায়। তাই তারা মানুষকে পুড়িয়ে মারছে। বিশ্ববিদ্যালয় ছাত্রী থেকে শুরু করে গর্ভবর্তী নারীও রেহাই পাচ্ছেন না।''

সাংবাদিকদের ব্যাপারে তিনি বলেন, ''সাংবাদিকরাও এখন বিভক্ত, তারা মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করছেন, যা পুরাপুরি নিয়মবহির্ভূত''। তিনি সাংবাদিকদের এক হওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ''বাংলাদেশ এখন নেতা তৈরির কারখানা। যেখানেই যাই শুধু নেতা আর নেতা দেখি, কর্মী দেখি না।’ তিনি এই ধরনের হাইব্রিড নেতাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আগামী ১ মাসের মধ্যে সকল প্রকার রাজনৈতিক ও অনুমোদনহীন বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান। নইলে মাস শেষ হওয়া মাত্রই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরে তিনি চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় চট্টগ্রাম সাংবাদিক সমিতির সভাপতি গোলাম সরোওয়ার, সাধারণ সম্পাদক মুহসিন চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ফেরদৌস, চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ