ভেসে উঠা সেই হতভাগা নবজাতকের পরিচয় মিলল
অবশেষে পরিচয় মিলল সেই হতভাগা নবজাতকের। সে আশুগঞ্জ খড়িয়ালা নিউ আকাশ রাইস মিল শ্রমিক হতদরিদ্র সোনা মিয়া ও শরীফা বেগম দম্পত্তির ৫ম সন্তান ছিল হতভাগা এ নবজাতক কন্যা। বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের ডে-নাইট হসপিটালে কথা হয় এ দম্পতির সাথে। গিয়ে দেখা যায় শিশুটির মা শরীফা বেগম নির্বাক হয়ে ফেল ফেল করে তাকিয়ে আছেন। নবজাতকের পিতা সোনা মিয়া (৫০) জানান, গত কয়েকদিন ধরে প্রসব ব্যধনায় কাতর ছিল শরীফা বেগম। এর পর বৃহস্পতিবার রাতে স্ত্রী শরীফা বেগমকে নিয়ে আসেন ডে-নাইট হসপিটালে। সঙ্গে ছিলেন চাতালকলের আরেক শ্রমিক ফরিদা বেগম। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন সরকার দ্রুত অপারেশন থিয়েটানে নিয়ে যান। পরে চিকিৎসক সিজার করতে গিয়ে দেখেন মায়ের গর্ভেই শিশুটি মৃত অবস্তায় রয়েছে। পরে চিকিৎসক শিশুটিকে ভূমিষ্ট করে। কিন্তু শিশুটির মা আংশকাজন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। মৃত শিশুটিকে হাসপাতাল কতৃপর্ক্ষ শিশুটির পিতা সোনা মিয়ার কাছে বুঝিয়ে দেন। এরপর শিশুটিকে নিয়ে যায় তাদের সাথে থাকা চাতালকলের আরেক মহিলা শ্রমিক ফরিদা বেগম। তখন ফরিদা বেগম শিশুটির পিতা সোনা মিয়াকে বলেন, আপনার স্ত্রীর দিকে খেয়াল রাখেন। আর আমি শিশুটিকে কবর দেয়ার চেষ্টা করছি। পরেই বুধবার রাত ১টার দিকে শিশুটিকে কবর না দিয়ে ফরিদা বেগম নবজাতককে হাসপাতালের পার্শ্বে বিদ্যুৎ কেন্দ্রের ডিসচার্জ চ্যানেলে ফেলে দেয়। এরপরই বৃহস্পতিবার সকালে নবজাতকের লাশটি বেসে উঠে শহরের পশ্চিম বাজার এলাকার ব্রীজের নিচে। আর পৃথিবীর ¯^াদ না পাওয়ার আগেই তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। একজন মা তার সন্তানকে ১০ মাস ১০দিন গর্ভে ধারণ করেন এবং সেই সন্তান ভূমিষ্ঠ হয়। এরপর সন্তানকে পরম মমতায় লালন পালন করেন। কিন্তু এ নবজাতকে ড্রেনের পানিতে ফেলে দিলো তার পরিবার। কেন ঘটলো এই নির্মমতা লাশ দেখতে আসা সকলের মনে একই প্রশ্ন ছিল সারা দিন। বৃহস্পতিবার সকাল থেকেই আশুগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকার বিদ্যুৎ কেন্দ্রের ডিসচার্জ চ্যানেলের পানিতে ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী। বেলা ১২টার দিকে পানি কমে গেলে লাশটি আটকে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে রাতে শিশুটির লাশ পুলিশ তার পিতার কাছে বুঝিয়ে দিলে শিশুটিকে রেলগেইট কবরস্থানে দাফন করা হয়েছে। এ দম্পত্বির বাড়ি কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাাম উপজেলায়।
মনির হোসেন নামে এক যুবক জানান, কে বা কারা নবজাতককে জন্মের পর নবজাতকে ড্রেনের পানিতে ফেলে দেয়। পরে শহরের পশ্চিমবাজার এলাকার ব্রীজের আটকে যায় নবজাতকে লাশটির।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক ইদ্রিস জানান, নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশটির কোন পরিচয় পাওয়া গেছে। পরে নবজাতক শিশুটি পরিবারের সহায়তায় লাশটি দাফন করা হযেছে।
ডে-নাইট হসপিটালের পরিচালক হাসান ইমরান জানান, অসহায় পরিবারটিকে হাসপাতাল কতৃপর্ক্ষ বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ দম্পতি খুবই অসহায় হতদরিদ্র এবং সহজ সরল প্রকৃতির। তবে লাশটি তারা বিদ্যুৎ কেন্দ্রের ডিসচার্জ চ্যানেলে ফেলে দিয়েছে তা আমাদের জানা ছিল না।











