,

ভ্রাম্যমাণ আদালতসহ আরো অনেক ক্ষমতা চায় পুলিশ

পুলিশডেস্ক রির্পোট : দেশে বিএনপির ডাকা টানা অবরোধের ফলে যে অচলাবস্থা ও সহিংসতার ঘটনা ঘটছে তা দ্রুত নিরসন করতে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা চাইলো পুলিশ। এছাড়া পুলিশের আরো দাবির মধ্যে আছে, জেলায় পুলিশ সুপারকে আইন-সংক্রান্ত কমিটির সভাপতি করা, বিভাগীয় পর্যায়ে এপিসি (আর্মড পার্সোনেল ক্যারিয়ার) দেওয়া, পুলিশ ও র‌্যাবে জনবল বাড়ানো, রাজধানীর চারপাশে আরও চারটি মিনি পুলিশ লাইন্স নির্মাণ ও বিভাগীয় পর্যায়ে পুলিশের কাছে মোবাইল ট্র্যাকিং যন্ত্র সরবরাহ করা ইত্যাদি।

পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সকল জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ দাবি করা হয়। বৈঠক সূত্রে এ খবর জানা গেছে।

দেশের প্রতি জেলায় এসপির তত্ত্বাবধানে দু'জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় পুলিশ। কমান্ডিং অফিসার হিসেবে এসপি তাদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। চলমান সহিংসতা দ্রুত দমনে পুলিশ এই সুযোগ দাবি করেছে।

পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, পুলিশের দ্রুত জনবল সঙ্কট দূর করতে হবে। জনবল বাড়ানোর সঙ্গে সঙ্গে সমন্বিতভাবে লজিস্টিক সাপোর্টের দরকার। তদন্তের জন্য আরও আধুনিক সরঞ্জাম দরকার। বছিলা, যাত্রাবাড়ী, উত্তরা ও ডেমরায় আরও চারটি পুলিশ লাইন্স তৈরি হলে এসব এলাকায় অপরাধ দমন সহজ হবে।

পুলিশের আবাসন ও যানবাহন সঙ্কট দূর করার দাবি জানিয়ে তিনি বলেন, মাত্র দুই ভাগ পুলিশ এখন আবাসন সুবিধা পাচ্ছেন। র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এসপিবিএনের মতো অন্যান্য ইউনিটে 'ফ্রেশ মানি' দেওয়ার দাবি করেন আইজিপি।

কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম জোরদার করাসহ হয়রানি পুরোপুরি বন্ধ করতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেন আইজিপি। অহেতুক মামলার তদন্ত কার্যক্রম বিলম্ব না করার পরামর্শ দেন তিনি।

সভায় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, র‌্যাবের জনবল ও যানবাহন সঙ্কট রয়েছে। এছাড়া পুলিশ থেকে যারা র‌্যাবে যান তারা অধিকাংশ জুনিয়র সদস্য। তারা কাজ শিখে র‌্যাব থেকে চলে যান। ফলে সমস্যা হয়। র‌্যাবপ্রধানের পদ গ্রেড-১-এ উন্নীত করার দাবি করেন তিনি।

বৈঠকে হাইওয়ে পুলিশের জন্য প্যাট্রোল গাড়ির সুবিধা বাড়ানো, যে কোনো মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে পুলিশ অধিদফতরের বদলে পুলিশ হেডকোয়ার্টার্স লেখা, সকল পুলিশ সদস্যের ঝুঁকিভাতা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের স্থায়ী আবাসন সঙ্কট দূর করা, যে সব পুলিশ সদস্যের মোটরসাইকেল নেই তাদের ব্যাংক ঋণের মাধ্যমে তা সরবরাহ করা, সারাদেশের পুলিশ সদস্যদের ইন্টারনেট সুবিধায় আনা, রাজশাহীতে সহিংসতায় আহত এক পুলিশ সদস্যের কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের তালিকা এসবিতে পাঠানো, পুলিশের তদন্তে হাইটেক প্রযুক্তি, পুলিশের যাচাই-বাছাই ছাড়া পাসপোর্ট সরবরাহ না করা, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে সম্মেলন করার কথা বলা হয়।

পুলিশের বক্তব্য শোনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। বিদেশেও তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।' দ্রুত পুলিশের জনবল, আবাসন, যানবাহন সঙ্কট দূর করার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ