,

সারাদেশে গায়েবানা জানাজা শুক্রবার

14-dall_thereport24_59300ডেস্ক রির্পোট : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে সারাদেশে  গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বাদ জুম্মা। ১৪ দল এই কর্মসূচির ঘোষণা করেছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শ্রমিক কর্মচারি, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সঙ্গে সকালে বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী শুক্রবার বাদ জুম্মা ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সারা দেশের জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি (জাসদ)’র সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুর রহমান সেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা