,

সামরিক কবরস্থানে দাফনের অনুমতি মেলেনি

image_180580.kokoডেস্ক রির্পোট : বনানীর সামরিক কবরস্থানে নয়, আরাফাত রহমান কোকোর দাফন হচ্ছে বনানীর সাধারণ কবরস্থানে। এরই মধ্যে এই কবরস্থানে পরিবারের পক্ষ থেকে জমি কেনা হয়েছে বলেও জানিয়েছে নির্ভরযোগ্য সূ্ত্র। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবার পর পরিবারের পক্ষ থেকে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফনের অনুমতি চাওয়া হয়। পারিবারিক সূত্রটি জানায় সেনা সদর দপ্তর থেকে অনুমতি না মেলায় সাধারণ কবরস্থানেই দাফনের সিদ্ধান্ত হয়। আর সে অনুযায়ী কবরের জন্য জমি কেনা হয়।

এর আগে সোমবার রাতেই এ বিষয়ে সন্দেহের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাংবাদিকদের কাছে তিনি বলেছিলেন, একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে সামরিক কবরস্থানে দাফন আরাফাত রহমান কোকোর প্রাপ্য। সে লক্ষ্যে লিখিতভাবে সেখানে দাফনের অনুমতি চাওয়া হয়েছে। তবে এক প্রশ্নের উত্তরে বিএনপির এই নেতা জানান, বনানীর সামরিক কবরস্থানে মরদেহ দাফন করা যাবে কিনা, সে ব্যাপারে তাদের সংশয় রয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশে ন্যায্য কাজ হচ্ছে না।

শনিবার মালয়েশিয়া অবস্থানকালে আরাফাত রহমান কোকো আকস্মিকভাবে বুকে ব্যথা অনুভব করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা