,

প্রসেনজিতের নায়িকা কুসুম

1f8573da6669d4ab2d85a6c1a9eed150-Untitled-1বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনয়শিল্পী কুসুম সিকদার এখন পর্যন্ত দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবার নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ ছবিতে তাঁর নায়ক হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী প্রসেনজিৎ। ছবিটির পরিচালক গৌতম ঘোষ। প্রসেনজিৎ ও কুসুম সিকদার জুটির প্রথম ছবিটির নাম রাখা হয়েছে ‘শঙ্খচিল’।

জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় একটি পরিবারের গল্প নিয়ে ‘শঙ্খচিল’ ছবির কাহিনি গড়ে উঠেছে।

প্রথম আলোকে প্রসেনজিৎ বলেন, ‘ছবির গল্পটা অসাধারণ। আমি খুব এক্সাইটেড হয়ে আছি ছবিটির ব্যাপারে। শুনেছি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ’

এ প্রসঙ্গে ছবির পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘“শঙ্খচিল” ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে এটা নিশ্চিত। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছবিটির কাজ নিয়ে আমি ঢাকায় আসব। শুটিংয়ের জন্য সরকারি অনুমতি পাওয়ার ব্যাপারে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়ে গেছে। অনুমতি পাওয়া মাত্রই আনুষ্ঠানিকভাবে ছবিটির ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেব।’

কুসুম বললেন, ‘“লালটিপ” ছবির পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কোনোটির গল্প পছন্দ হয় তো নির্মাতার সঙ্গে বনিবনা হয় না। আবার কোনো নির্মাতার কথাবার্তা ভালো লাগলেও গল্প মোটেও ভালো লাগে না। মনে হচ্ছে অপেক্ষা করে ভুল করিনি। দারুণ গল্পের একটা ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। গুণী নির্মাতার পাশাপাশি একজন গুণী সহশিল্পী অভিনেতাকে এক ছবিতে পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের। আশা করছি, ভালো মানের একটা ছবিতে অভিনয় দিয়ে ফেরাটা হচ্ছে।’

আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের পক্ষে হাবিবুর রহমান খান বললেন, ‘আগামী মাসে গৌতম ঘোষের নতুন ছবিটির কাজ শুরু হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা