,

দূর করুন মাত্র ২০ মিনিটে নাকের পাশের ব্ল্যাকহেড

bleakব্ল্যাকহেড বিষয়টির সাথে আমরা সবাই পরিচিত। বিশেষ করে নাকের পাশের অংশে এটি বেশি হয়ে থাকে এবং জায়গাটিকে বেশ কালচে করে ফেলে। মূলত বিভিন্ন ধরনের ময়লা, তেল আর মেদ থেকে ক্ষরিত রসের সমন্বয়ে এক ধরনের কালো দাগ গড়ে তোলে নাকের পাশে, ঠোঁটের নিচে, থুতনিতে এবং কপালে।

আর এটি শক্ত হয়ে ত্বকের ছিদ্রপথ বন্ধ করে ফেলে। এগুলোই ব্ল্যাকহেড নামে বিশেষ পরিচিত। প্রতিদিনের মুখ ধোয়া সত্ত্বেও এগুলো মুখে উঠে থাকে।এই ব্ল্যাকহেড থেকে ত্বককে বাঁচাতে যে পদ্ধতিগুলো আপনি বাসায় বসেই সেরে নিতে পারেন :

১. প্রথমত, আপনার ত্বকের বিভিন্ন মরা চামড়া যেগুলো ত্বকের ছিদ্রপথ বন্ধ করে ফেলে নির্মূল করুন। এর জন্য ভালো একটি ডিপ ফেস ক্লিনার ব্যবহার করুন।

২. এরপরে পরিস্কার করা মুখে গরম পানির ভাব দিয়ে ১০ মিনিট স্টিম করুন। এতে ত্বকের ব্ল্যাকহেডগুলো নরম হয়ে যাবে। ফলে এগুলো নির্মূল করা বেশ সহজ হয়ে যাবে।

৩. এক কাপ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা পেস্ট করে মুখে লাগান। পেস্টটি মুখে ১০ মিনিট রাখার পরে হালকাভাবে ধুয়ে নিন। বেকিং সোডা ত্বকে থাকা বিভিন্ন ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করে ফেলে। তবে মুখটি ধোয়ার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

এভাবে মাত্র ২০ মিনিটের ব্যবধানে দূর করে ফেলতে পারেন মুখের যত সব নোংরা ব্ল্যাকহেডস।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা