,

এবার টম অ্যান্ড জেরিতে মম

momo (2)বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত লাক্স তারকা জাকিয়া বারী মম। তবে চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তিনি ‘টম অ্যান্ড জেরি’ নামের একটি খণ্ডনাটকের শুটিং শেষ করেছেন।

নাটকের গল্পে দেখা যাবে, মম ভালোবাসেন একজনকে। মনের চোখে ভালোবাসার মানুষটি তিনি কল্পনা করলেও বাস্তবে তিনি তাকে দেখেননি। অর্থাৎ না দেখেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এরই মধ্যে মমর বিয়ে ঠিক করে পরিবারের সদস্যরা। এখন কী করবে মম? দেখা করতে যান পাত্রপক্ষের সঙ্গে। কিন্তু পাত্রও কেন জানি এ কন্যা দেখা নিয়ে বেশি আগ্রহী নন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তৈরি হয় মজার খেলা। এভাবেই নাটকের কাহিনী এগিয়ে যায়।

নাটকে মমর বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

এ নাটক প্রসঙ্গে মম বলেন, নাটকের গল্প অনেক মজার। অভিনয় করার সময় অনেক মজা করেছি। নাটকের নামের সঙ্গে দর্শক অনেক পরিচিত। আশা করি নাটকটি দর্শক উপভোগ করবেন।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী