,

আশুগঞ্জে ধষর্ণ মামলার বাদিনীকে হুমকি!

Crime Logoতসলিম আহমেদ : আশুগঞ্জ থানার আড়াইসিধা গ্রামের শিরু মিয়ার কন্যা মোছাঃ শারমিন (১৮) কে বিয়ের প্রলোভনে দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের পর আট মাসের অন্তসত্ত্বা গত ২৩/০১/২০১৫ইং তারিখে একই গ্রামের পাশের বাড়ির মিজানুর রহমানের ছেলে মোঃ মুন্না (২০) এর বিরুদ্ধে শারমিন নিজে বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ধর্ষক মুন্না গ্রামের প্রভাবশালী গোত্রের মোল্লা বাড়ির ছেলে। বাদীনির এজহারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফল মামলা রুজু করেন। কিন্তু মামলার অভিযুক্ত আসামী মুন্না (২০) পলাতক থাকায় বাদীনির পরিবার নিরপত্তারহীনতায় ভোগছেন। বাদীনির বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে বাদীনির পরিবারের লোকজন আতংক গ্রস্থ ভয়ে মুখ খুলছেন না। আসামীর গ্রেফতারে তৎপরতা না থাকায় বাদীনি ও তার পরিবার আতংকে দিন কাঁটাচ্ছেন। বাবা দিন মুজর, মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে বিধায় বিভিন্ন সময়ে মুন্না এসে শারমিনের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে বলে এজহারে বলা হয়েছে। উল্লেখ্য একপর্যায়ে আসামী মুন্না বিয়ে করতে অস্বীকার করলে অন্তসত্ত্বা অবস্থায় পিতৃ পরিচয় দাবীতে আশুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন শারমিন। এলাকাবাসী ও শারমিনের পরিবারের দাবী আসামী গ্রেফতারে পুলিশ আরও তৎপর হলে আসামী সহজেই গ্রেফতার করতে সক্ষম হবে। এ দিকে হত্যা ও মামলা প্রত্যাহারের জন্য আসামী পক্ষের একটি মহল বাদীনির পরিবারকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি চালিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা