,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল এখনও বন্ধ : উদ্ধারকাজ চলছে

tr acঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া জয়ন্তিকা ট্রেনের ছয় বগি উদ্ধারে কাজ চলছে। আখাউড়া রেলজংশন থেকে আসা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

আখাউড়া লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া জানান, উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। ট্রেনটি উদ্ধার করতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার এস এম মহিদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ও সিলেটগামী সুরমা মেইল ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক বলেন, কোনো সহিংসহতার কারণে এ দুর্ঘটনা হয়নি। রেল লাইনের দুর্বল স্লিপারের কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার দুপুর সোয়া ২টায় পাঘাচং রেলস্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের পেছনের দিকের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে সাত-আটজন যাত্রী আহন হন। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

train accedent..দুর্ঘটনা কবলিত ট্রেনটির (জয়ন্তিকা আপ ৭১৮) পরিচালক হাফিজ উদ্দিন জানান, দুর্বল স্লিপারের কারণেই লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। দুর্ঘটনায় রেললাইনের কাঠের স্লিপারগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এছাড়া রেলপাতও দুর্ঘটনাস্থল থেকে সরে গেছে।

পাঘাচং রেলস্টেশনের মাস্টার মোস্তফা মিয়া বলেন, লাইন ও স্লিপারে ত্রুটির কারণেই এমনটি হয়েছে। দুর্ঘটনায় অন্তত তিন’শ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে ঘিরে চারপাশে শত শত জনতার ভিড়।  রেললাইনের স্লিপার ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। কয়েকটি বগিরও ব্যাপক ক্ষতি হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া স্লিপার ও রেল লাইন দেখে নানা মন্তব্য করছেন যাত্রীসহ স্থানীয় লোকজন।

স্থানীয় পাঘাচং গ্রামের বাসিন্দা আশিকুর রহমান ভূঁইয়া বলেন, রেল লাইনের স্লিপারগুলো দুর্বল হয়ে গেছে। তাছাড়া কাঠের স্লিপারগুলো অনেক পুরনো। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ