,

শুরু হলো জাতীয় ক্রিকেট লিগ

ALM_2531ক্রীড়া প্রতিবেদক : আজ রোববার থেকে শুরু হয়েছে ১৬তম জাতীয় ক্রিকেট লিগ। প্রথম রাউন্ডের খেলায় দেশের ৪টি ভেন্যুতে মুখোমুখি হয়েছে ৮ দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে বরিশাল বিভাগ। বিকেএসপির ৩ নম্বর মাঠে রাজশাহীর মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। আর বিকেএসপির ২ নম্বর মাঠে খুলনার বিপক্ষে খেলছে সিলেট।

পুরো টুর্নামেন্টে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত প্রথম দুই রাউন্ডের খেলার সূচী চুড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, রানার্স আপ দল পাবে ১০ লাখ টাকা, প্লেয়ার অব দ্য‍ টুর্নামেন্ট পাবে ১ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান পাবেন ৭৫ হাজার টাকা, সর্বোচ্চ উইকেট শিকারি বোলারও পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা।

এবারের জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন। গত শনিবার দুপুরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ