,

বিএনপি নেত্রীর স্টাফদের স্টুপিড বললেন আসিফ নজরুল

asifডেস্ক রির্পোট : খালেদা জিয়ার সন্তান হারানোয় সমবেদনা জানাতে গুলশান যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। একই সঙ্গে তাকে কার্যালয়ে প্রবেশ করতে না দেওয়ায় ধিক্কার জানিয়ে বিএনপি নেত্রীর স্টাফদের ‘স্টুপিড’ বলেও মন্তব্য করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ‘ভাগ্যবতী’ বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দিবাগত রাতে তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একথা উল্লেখ করেন।

ফেসবুকের স্ট্যাটাসটি হুবহু দেওয়া হলো:

আজ রাতে সবচেয়ে শোকাহত মানুষ বেগম খালেদা জিয়া। তিনি তাঁর প্রাণপ্রিয় সন্তানকে অকালে হারিয়েছেন হঠাৎ।
কিন্তু তবু আজ রাতেই মানুষের সমবেদনা বেশি পাচ্ছেন শেখ হাসিনা। খালেদা জিয়ার পুত্রশোক নয়, খালেদার
বাসায় ঢুকতে পারেননি হাসিনা— এটাই সবচেয়ে বড় খবর এখন।
সত্যি শেখ হাসিনা অনেক ভাগ্যবতী! ধন্যবাদ তাঁকে, তিনি যে গেছেন খালেদার বাসায়। আর ধিক্কার বিএনপি নেত্রীর স্টুপিড স্টাফদের।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা