ওবামার নিরাপত্তায় ভারতের পাঁচ পদক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক : তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার (২৫ জানুয়ারি) ভারত যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে তিনি অংশ নেবেন। আমেরিকার সরকারি কর্মকর্তাদের মতে, ওবামার এই সফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শক্তিশালী রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত বহন করছে। তাছাড়া কয়েকটি ভবিষ্যৎ দ্বিপাক্ষিক চুক্তির রূপরেখা তৈরি করা হবে এই সফরের মধ্যেই। আর ঐতিহাসিক এই সফরকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নয়াদিলি্ল কর্তৃপক্ষ। ব্যাপক নিরাপত্তা কর্মসূচির মধ্যে আছে হাজারো নিরাপত্তাকর্মী মোতায়েন, রাস্তার পাশে অস্থায়ী ক্যাম্প তৈরি, অনেক রাজপথ বন্ধ করে দেয়াসহ অনেক কিছু।
সিসিটিভি ক্যামেরা ১৫ হাজার
ওবামার সফরকে কেন্দ্র করে দিলি্লতে নতুন করে ১৫ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে দিলি্ল প্রশাসন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৬৫টি ক্যামেরা থাকবে ওবামা যেখান থেকে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ পদর্শন করবেন, সেই বিশেষ স্থানকে ঘিরে। কুচকাওয়াজস্থল 'রাজপথের' প্রতি ১৮০ মিটারের মধ্যে থাকছে একেকটি ক্যামেরা। বিশেষ এই ক্যামেরাগুলোর ফুটেজ বিশ্লেষণে ভারতীয় গোয়েন্দারা নিয়োজিত থাকলেও তাদের সঙ্গে যৌথভাবে থাকছেন আমেরিকান গোয়েন্দারাও। এদিকে অনুষ্ঠানের এক সপ্তাহ আগেই সংশ্লিষ্ট সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।
শেরাটন হোটেলের সব রুম বুকিং
ভারতে সফরে আসা আমেরিকান উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম পছন্দ 'মাওরিয়া শেরাটন' হোটেলটি। এর আগে আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডাবিস্নউ বুশ ভারত সফরের সময় এই হোটেলেই ছিলেন। ওবামার ২০১০ সালের সফরেও তিনি এই হোটেলটিকেই পছন্দ করেছিলেন। এবারো তার ব্যতিক্রম ঘটছে না। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওবামা এই হোটেলে অবস্থান করবেন বলে পুরো হোটেলটিই তিন দিনের জন্য বুকিং নিয়েছে সরকার। এই তিন দিনের মধ্যে দেশি-বিদেশি অন্য কোনো অতিথি ৪৩৮টি রুমের মধ্যে একটিতেও থাকতে পারবেন না। অন্যদিকে, হোটেলের সঙ্গে থাকা রেস্টুরেন্ট এই কয়েকদিন বহিরাগতদের জন্য বন্ধ থাকবে। হোটেল কর্তৃপক্ষ ওবামার সেবায় বাছাই করা কর্মীদের নিয়ে তৈরি করেছে বিশেষ দল। তাছাড়া, প্রেসিডেন্টের নিরাপত্তায় আগাম ভারতে আসা আমেরিকার বিশেষ নিরাপত্তা বাহিনী হোটেলটি এরই মধ্যে পর্যবেক্ষণ করে দেখেছে। এমনকি তারা হোটেলের অভ্যন্তরে কোনো গোপন ক্যামেরা বা অডিও ডিভাইস রাখা আছে কিনা, তাও অনুসন্ধানে দরজার লক, হ্যান্ডেল, এসি ইত্যাদি পরীক্ষা করে দেখেছেন।
নিয়ম ভেঙে দিলি্লর রাস্তায় 'দ্য বিস্ট'
ভারতীয় ঐতিহ্য অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আগত অতিথি ভারতীয় প্রেসিডেন্টের গাড়িতে চড়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিন্তু আমেরিকার গোয়েন্দারা এতে আশ্বস্ত হতে পারেননি। এ নিয়ে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে কার্যত তারা বিবাদে জড়িয়ে পড়েন। অবশেষে নিয়ম ভেঙে ওবামার বিশেষ গাড়ি 'দ্য বিস্টকে' আনতে রাজি হয় তারা। আর ওবামার 'দ্য বিস্ট' আসলে একটি ট্যাংকের সমতুল্য। যে কোনো সন্ত্রাসী হামলা বা নাশকতা থেকে আত্মরক্ষা করে যাত্রীদের অক্ষত রাখতে সক্ষম এই বিশেষ গাড়ি। মধ্যে এই গাড়িটি এরই মধ্যে নয়াদিলি্লতে এসে পেঁৗছেছে।
'নো ফ্লাই জোনের' আওতা বৃদ্ধি
সাধারণত প্রজাতন্ত্র দিবসের ঘোষিত নো ফ্লাই জোনের সীমা ৩০০ কিলোমিটার নির্ধারণ করা হয়। কিন্ত এবার তাতেও পরিবর্তন আনা হয়েছে। আমেরিকার গোয়েন্দাদের নির্দেশনা অনুযায়ী, এবার এই সীমা বাড়িয়ে ৪০০ কিলোমিটার করা হয়েছে। আর এর অর্থ হচ্ছে, কুচকাওয়াজের সময় দিলি্ল তো বটেই, ভারতের আগ্রা, এমনকি জয়পুর শহর থেকেও এই সময় কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না। এদিকে আমেরিকান গোয়েন্দারা কুচকাওয়াজেও কোনো বিমান প্রদর্শনী না করার অনুরোধ করেছিল। কিন্তু তা অগ্রাহ্য করেছে ভারতীয় কর্তৃপক্ষ। কারণ প্রজাতন্ত্র দিবসে সামরিক বিমানের অংশগ্রহণ ভারতীয় বিমানবাহিনীর একটি ঐতিহ্য।
বিশেষ ডগ স্কোয়াড এখন ভারতে
ওবামার নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ থেকে আনা হয়েছে বেশ কিছু 'সি্নফার ডগ' বা গোয়েন্দা কুকুর। আর এই কুকুরের নিয়ন্ত্রণে থাকছে আমেরিকার সিক্রেট সার্ভিসের 'এলিট কে-৯ স্কোয়াড'। বিদেশি অতিথিদের মতোই কুকুরগুলোকেও রাখা হচ্ছে রাজধানীর পাঁচ তারকার একটি হোটেলে। দিলি্ল পুলিশের সূত্রে জানা যায়, বিদেশি বিশেষ এই কুকুরগুলোর কয়েকটির নাম_ হারিকেন, রক, ফেড্রিক, জর্ডান ইত্যাদি। কুকুরগুলোর আছে সামরিক র্যাংকিং। কুকুরগুলো কুচকাওয়াজস্থলসহ শেরাটন হোটেলের আশপাশে দায়িত্ব পালন করবে। দিলি্লতে সাধারণ মানুষদের কুকুরগুলোর কাছ থেকে দূরে থাকার জন্য সতর্কতামূলক পোস্টারও লাগানো হয়েছে। পোস্টারে উল্লেখ করা হয়_ 'কুকুরগুলো ঘণ্টায় ৫০ মাইল পর্যন্ত বেগে দৌড়াতে ও মারাত্মকভাবে কামড়াতে সক্ষম।











