বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৯ সালের আগে এদেশে কোন সংসদ নির্বাচন হবে না-স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম

Nasirnagar Picture-1গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী ‘শতবর্ষ’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

আকতার হোসেন ভুইয়া : বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন ২০১৯ সালের আগে এদেশে কোন সংসদ নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে সকল ক্ষেত্রে সাফল্য এনে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করছেন, তখন খালেদা জিয়া পরিকল্পিত ভাবে অশান্তি সৃষ্টি ও হরতাল অবরোধের নামে বোমাবাজি করে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং তা অব্যাহত থাকবে।  
আজ শনিবার দুপুরে নাসিরনগরের গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় চত্বরে তিন দিনব্যাপী ‘শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শর্তবষ উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।বেগম জিয়া বাংলাদেশের অগ্রগতি বিনষ্ট করতে ব্যস্ত হয়ে পড়েছে।  বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করছে। জাতির জনক একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে বিএনপির কোন অবদান নেই। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ কাউসার,জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম , উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন শর্তবষ উদযাপন কমিটির ডাঃ আমিরুল হক দারা,আমিনুল ইসলাম বেলায়েত,বশিরআল হেলাল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট লিয়াকত আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ী,শিক্ষাবিদ,সাংস্কৃতিক ব্যক্তি,শিক্ষক,সাংবাদিকসহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা। গান পরিবেশন করবেন আশিক,কিরণ চন্দ্র রায়,চন্দনা মজুমদার,পিংকী,রিংকু,বাউল শিল্পী নাসিমা দেওয়ান,পাগল দুলাল ও বগুড়ার ব্যান্ড দল প্রমূখ।

                                       

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা