,

রাজধানীতে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ

sibir-mowchak_208659ডেস্ক রির্পোট : অবরোধ-হরতালের সমর্থনে সকালে রাজধানীর ডেমরা, মৌচাক, শাহজাদপুর, উত্তর বাড্ডা ও কনফিডেন্স টাওয়ার এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে এ ঝটিকা মিছিলগুলো বের করে তারা।
শাহজাদপুরে মিছিলের খবর পেয়ে পুলিশ এসে শিবির কর্মীদের ধাওয়া দিয়ে রাবার বুলেট ও  ফাঁকা গুলি ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তারা।
এদিকে, কনফিডেন্স টাওয়ার এলাকা ও উত্তর বাড্ডাতে শিবির ঝটিকা মিছিল বের করে। তবে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) এ বি হাবিব জানান, শিবিরের নেতাকর্মীরা শাহজাদপুরে ও উত্তর বাড্ডায় হঠাৎ মিছিল বের করে নাশকতার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
তিনি জানান, এসময় কাউকে আটক করা যায়নি।
এদিকে সকাল পেৌনে ৮টার দিকে ডেমরায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডেমরার বড়ভাঙ্গা চৌরাস্তা থেকে শুরু হয়ে রেনোভা হাসপাতালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
সকাল ৯টায় মৌচাক মোড়ে ঝটিকা মিছিল করে ছাত্র শিবির কর্মীরা। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ