,

খালেদার কার্যালয় ঘেরাও করতে গুলশানে শ্রমিক লীগ

garawডেস্ক রির্পোট : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পূর্বঘোষিত কর্মসূচি খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও উপলক্ষে দলের শতাধিক নেতাকর্মী গুলশান-২ নম্বরে খালেদার কার্যালয়ের সামনে জড়ো হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই গুলশান-২ নম্বর চত্বরে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার নিয়ে জড়ো হতে থাকে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অনৈতিকভাবে ডাকা হরতাল ও লাগাতার অবরোধ ২১ জানুয়ারির (বুধবার) মধ্যে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিক লীগ মিছিল নিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা আগে থেকেই। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করে। লিফলেটের মাধ্যমে সবাইকে ঘেরাও কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়।

এদিকে খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশ ও গুলশানের ৮৬ নম্বর রোডের দুই প্রান্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকেই গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কয়েকদিন আগে তার কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেয়া হলেও তিনি বাসায় ফিরেননি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ