,

আশুগঞ্জ-আখাউড়া ৪ লেন সড়কের কাজ শিগগিরই শুরু

b.baria.mডেস্ক রির্পোট : জেলার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে ভারত ও বাংলাদেশ উভয় দেশই সম্মত হয়েছে। ১৬০৮ কোটি টাকা ব্যয়ে এই সড়কের নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে। এই সড়কটি চার লেনে উন্নীত হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার ঘটবে।

জানা যায়, ১৯৭২ সালের মুজিব-ইন্দিরা নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ও ব্যাংক নিশ্চয়তা ছাড়াই আশুগঞ্জ নৌ-বন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করছে ভারত সরকার। এর মধ্যে ভারত আশুগঞ্জ নৌ-বন্দর ব্যবহার করে ২০১২ সালে পালাটানার বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ও ২০১৪ সালে ১০ হাজার মেট্রিকটন চাল দুই দফায় ভারতের ত্রিপুরা রাজ্যে পরিবহন করে। চলতি বছরে আরও ২৫ হাজার মেট্রিকটন চাল এই দুই বন্দর ব্যবহার করে ভারতে পরিবহন করার কথা রয়েছে।

আশুগঞ্জ নৌ-বন্দর উন্নয়নে ভারত সরকার বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। তবে ভারতীয় পণ্য পরিবহন করার জন্য আশুগঞ্জ আখাউড়া সড়কটি তেমন উপযোগী নয়। তাই এই সড়কটি চারলেনে উন্নীত করতে চায় ভারত সরকার।

১৬০৮ কোটি টাকা ব্যয়ে এই কাজে ভারত সরকার সহায়তা করবে ১৫৭৩ কোটি টাকা ও বাংলাদেশ সরকার প্রদান করবে ৩৫ কোটি টাকা।

জেলা ট্রাকমালিক গ্রুপের সভাপতি তৌহিদুল ইসলাম নাছির জানান, চার লেন বাস্তবায়ন হলে দুই দেশের ব্যবসার প্রসার ঘটবে।

আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি জানান, সড়কটি উন্নয়ন হলে দুই দেশেই লাভবান হবে।

এদিকে আখাউড়া এই প্রকল্পটির পরিদর্শন শেষে রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই আশুগঞ্জ-আখাউড়া চার লেনের কাজ শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা