,

এক ও দুই টাকার নোট চলবে : অর্থমন্ত্রী

image_177164.orthomontri (3)ডেস্ক রির্পোট : এক টাকা ও দুই টাকার নোট চলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এক টাকার ও দুই টাকার নোট চলতে থাকবে। পর্যায়ক্রমে নোটগুলোর ব্যবহার বন্ধ হয়ে যাবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোমবার সকালে আন্তর্জাতিক অটিজম ও অর্থোপেডিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সম্মেলনে তিনি বলেন, অটিজম সমস্যা সমাধানে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এই সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। অটিজম আক্রান্ত শিশুকে সেই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। এ সময় মন্ত্রী ইউকে মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, বাংলাদেশে অটিজমের বিপ্লবাত্মক পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী কন্যা পুতুলের জন্য। এখানে অটিজমে আক্রান্তদের অভিভাবক নিয়ে ফোরাম করা হয়েছে। প্রায় প্রতিমাসে ফোরামের সেমিনার অনুষ্ঠিত হয়। তিনি বলেন, অটিজমে আক্রান্তরা যেন সমাজে বৈষম্যের শিকার না হয়, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, বিএম-এর ইউকে চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসান, বিএম-এর মহাসচিব ডা. ইকবাল আর্সলান ও ইউকে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা