,

রিজভী-বুলু- আমানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

rijvi-bulu-aman_207202ডেস্ক রির্পোট : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লা বুলু, আমান উল্লাহ আমান ও স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় এ মামলা দায়ে করা হয়।
শনিবার রাত ৯টার দিকে বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচজন দগ্ধ হন।
পুলিশ জানায়, তদন্তে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ মামলায় রোববার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে নান্নু নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকার ৪৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা