,

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

B Baria Mapপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণ ও ব্যাটারিচালিত ইজিবাইকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের কালী বাড়ি মোড় ও টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে একদল দুর্বৃত্ত শহরের টিএ রোড এলাকায় পর পর ৫টি ককটেল ও কালী বাড়ি মোড়ে পরপর ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এসময় দুর্বৃত্তরা ব্যাটারি চালিত একটি ইজিবাইকেও অগ্নিসংযোগ করে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী