,

আশুগঞ্জ-আখাউড়া ৪ লেনে উন্নিতকরনে ভারত ও বাংলাদেশ সম্মত

pic obaydul kader 2আমিরজাদা চৌধুরীসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশ-ভারত সম্পর্কে এখন আর কোন মেঘ নেই। নেই কোন কুয়াশা। দু-দেশের মধ্যেই চমৎকার সম্পর্ক বিদ্যমান। দু-দেশের মধ্যে বিরাজমান অনেক সমস্যা সমাধানেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিস্তার পানি বন্টনেও বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাধান পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । মন্ত্রী আজ রোববার দুপুরে আশুগঞ্জ-আখাউড়া সড়ক চার লেনে উন্নিতকরনে সড়কটির বর্তমান অবস্থা  পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি ত্রিপুরা রাজ্যের পোর্ট অডিটরিয়ামে ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ সহ ভারতীয় উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নিতকরনে ভারত ও বাংলাদেশ সম্মত হয়েছে। ১৬০৮ কোটি টাকা ব্যায়ে এই সড়কের নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে। এই সড়কটি চার লেনে উন্নিত হলে দেশের ব্যবসা বানিজ্যের ব্যাপক উন্নতি হবে। 

ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক বানিজ্য বৃদ্ধিতে আশুগঞ্জ আখাউড়া সড়ক চার লেনে উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধূরী,জেলা প্রশাসক ড: মুহম্মদ মোশারররফ হোসেন,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ