,

কসবা পুরাতন বাজার ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

Kasba (Brahmanbaria) News & Pic 18-01-15কসবা প্রতিনিধি : বাংলাদেশের অতি প্রাচীনতম বাজার কসবা পুরাতন বাজরের ব্যবসায়ীরা পৌর মেয়রের লোকজনদের হামলা, মামলা ও নানা ষড়যন্ত্র থেকে রক্ষা ও তাদের ব্যবসা নির্ভিগ্নে চালিয়ে যাওয়ার জন্য রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ী কল্যান সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে শতাধিক ব্যবসায়ী তাদের উপর নানা নির্যাতনের চিত্র তুলে ধরেন।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সভাপতি মো. ফুল মিয়া মাস্টার ব্যবসায়ী হাজী দুলু মিয়া, খোরশেদ মাস্টার, হাজী সায়েদ মিয়া, হাজী আবুল বাশার, জাহের আহাম্মদ ও বাজারের সুপারভাইজার আবুল কালাম।
     মো. জিয়াউল হুদা শিপন বলেন, দীর্ঘদিন যাবত কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস বাজারটি তার নিয়ন্ত্রণে নেয়ার জন্য বিধি বহির্ভুতভাবে হস্তক্ষেপ করার অপপ্রয়াস চালাচ্ছেন এবং কতিপয় সন্ত্রসীকে ব্যবসায়ীদের বিরোদ্ধে লেলিয়ে দিয়েছেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামও  মেয়রকে অবৈধ হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার জন্য সমন্বয় কমিটির সভায় উত্থাপন করেন। কিন্তু মেয়র তার লোকজন দিয়ে বাজার পরিচালনায় ব্যবসায়ী কমিটিকে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এমনকি পাহারাদারদের বেতন উত্তোলনেও বাধা দিচ্ছেন। ফলে বাজারের পাহারাদাররা ৩ মাস যাবত বেতন না পেয়ে অমানবিক মানবেতর দিনাতিপাত করছেন। এদিকে বাজারের সার্বিক অবস্থা নিয়ে গত ৩০ নভেম্বর সাধারণ সভা চলাকালে মেয়রের লোকজন ওই সভায় হামলা চালিয়ে টেবিল চেয়ার ভাংচুর করে। এ সমস্ত ব্যপারে কসবা থানায় সাধারণ ডাইরি ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
    ব্যবসায়ী খোরশেদ মাস্টার বলেন, পৌরসভাকে আমরা টেক্স দেই পৌরসভা বাজারের উন্নয়ন না করে বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘœ করছে এবং ব্যবসায়ীদের জানমাল ও নিরাপত্তার হুমকির কারণ হয়ে দাড়িয়েছে।  
    ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ফুল মিয়া মাস্টার জানান, অবিলম্বে অবৈধ হস্তক্ষেপ ও মেয়রের লালিত লোকদের অত্যাচার বন্ধ না হলে আমরা ব্যবসায়ীদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। তিনি বলেন ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা