,

জাতীয় দলের সর্বোচ্চ বেতন গ্রহীতা মুশফিক!

image_15631.01552601805_20130423011521ক্রীড়া ডেস্ক : কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিটিংয়ে অনেক পরিবর্তন এবং সিদ্ধান্ত আসলেও ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে যে আলোচনা হয়েছে, তাতে লাভ হয়নি মাশরাফি-সাকিব-মুশফিকদের। কারণ কয়েকজনের ‘গ্রেড’ পরিবর্তন হলেও বেতন পরিবর্তন হয়নি কারোরই। তারপরেও বেতন-ভাতার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক ওয়ানডে দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

গতবছর ক্রিকেটারদের ৩০ শতাংশ বেতন বর্ধিত করা এবং টেস্টে ম্যাচ ফি ৫০ হাজার টাকা বাড়িয়ে দেয়ায় ওই বেতন ও ম্যাচ ফি-ই বহাল থাকছে টাইগারদের। তবে ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী বেতন নির্ধারনের পাশাপাশি অতিরিক্ত বোনাসের যে রেওয়াজ আছে, তাতে সবচেয়ে বেশি আয় করেন মুশফিকুর রহিম।

টেস্টের জন্য রেটিং পয়েন্ট ৮, ওয়ানডের জন্য ৩ এবং টি-২০’র জন্য ২ পয়েন্টের পাশাপাশি গত তিন বছরে দলে সর্বোচ্চ ধারাবাহিক ব্যাটসম্যানের জন্য অতিরিক্ত ২০ থেকে ৫০ পয়েন্ট যোগ করার যে সুযোগ আছে, সেখানে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছেন মুশফিক। ফলে তিন ফরম্যাটে সবমিলিয়ে মুশফিকুর রহিমের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭০!

অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে অতিরিক্ত ২০ হাজার টাকা ভাতা পান তিনি। এতে করে সব হিসেব শেষে মাসে মুশফিকুরের পেছনে বেতন-ভাতা বাবদ বিসিবিকে গুণতে হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা!

প্রসঙ্গত, বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মধ্য থেকে ১০৫ জনকে প্রতিবছর বেতনের আওতায় আনার যে রেওয়াজ শুরু হয়েছে ২০১২ সাল থেকে, সেই তালিকা ছোট করার প্রস্তাব রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ