,

অফিসে বসে খালেদা জাতির সাথে তামাশা করছেন

1417349066_118024ডেস্ক রির্পোট:কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, গেইটের তালা খুলে দেয়ার পরও তিনি অফিসে বসে জাতির সাথে তামাশা করছেন।

তিনি বলেন, খালেদা জিয়া নিজে এই বলে জিডি করেছেন যে উনার প্রাণের উপর হামলা হতে পারে। কিন্তু বাড়িতে না থেকে উঠেছেন অফিসে। অফিসে তো নানান জাতির লোকজন যায়। অফিসটাও তো রক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করীম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

একুশে টেলিভিশন সর্ম্পকে কৃষিমন্ত্রী বলেন, ওই টেলিভিশনের অনুমোদন আমাদের সরকারই দিয়েছিল। আর খালেদা জিয়া ওই টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছিল। আমরা তো বন্ধ করিনি। মালিক অন্যায় করেছে, তাকে পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রী নকলা ও নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৮শ’৯০ জন শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে শীতের কম্বল বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা