,

রোমিও ভার্সেস জুলিয়েট মুক্তি পাবে রোমিও বনাম জুলিয়েট নামে

1421250152.বিনোদন প্রতিবেদক :জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমাটির আংশিক নাম পরিবর্তন করা হয়েছে। ‘ভার্সেস’ শব্দটির জায়গায় ‘বনাম’ শব্দটি লাগানো হয়েছে। অর্থাৎ ইংরেজিকে বাংলা করা হয়েছে। এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও সিনেমাটির পরিচালক আব্দুল আজিজ বলেন, বাংলাদেশি ছবির নাম বাংলায় করার বাধ্যবাধকতা থাকায় আমরা এমনটি করেছি। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় সিনেমার নাম বাংলায় করার জন্য প্রজ্ঞাপন জারি করে। আমরা এ প্রজ্ঞাপনের প্রতি সম্মান দেখিয়ে এবং বাংলাদেশের সিনেমা বাংলা নামেই করার সিদ্ধান্ত নিয়েছি। ফলে সিনেমাটির সব ধরনের প্রচারণার জন্য আমাদের রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমাটি রোমিও বনাম জুলিয়েট নাম ব্যবহার করা হবে। তিনি বলেন, সিনেমাটি যেহেতু কলকাতা ও বাংলাদেশে একযোগে মুক্তি পাবে তাই কলকাতায় সিনেমাটি মুক্তি পাবে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ নামে। সব কিছু ঠিক থাকলে আশা করছি ১৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। উল্লেখ্য, সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের অশোক পাতি ও বাংলাদেশের আব্দুল আজিজ। এ সিনেমার মাধ্যমেই পরিচালনায় নাম লেখালেন আব্দুল আজিজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ