,

রানা প্লাজার প্রকৌশলীর জামিন বহাল

1421304519আদালত প্রতিবেদক :রানা প্লাজা ধসের এক মামলায় সাভারের সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপরে আপিল আবেদন খারিজ করে দেয়।
রাসেলের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ায় রাকিবুল হাসানের জামিন বহাল রয়েছে। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না। 
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি মানুষ নিহ হন। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় রাজউকের পক্ষ থেকে একটি ইমারত আইনে একটি মামলা করা হয়। ঐ মামলায় একই বছরের ২৯ মে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। গত বছরের ১৫ জুলাই  তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট। ১৭ জুলাই রাষ্ট্রপরে আবেদনে চেম্বার বিচারপতি ঐ জামিন স্থগিত করে দেয়। রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিলের আবেদন করলে শুনানির পর আজ ঐ আবেদন খারিজ করে দিল আপিল বিভাগ।
 
অভিযোগ প্রমাণিত হলে এ মামলার আসামিদের সর্বোচ্চ দুই বছর সাজা হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন