,

পাসপোর্ট অফিসে সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিজয়নগর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

downloadআমিরজাদা চৌধুরী:ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের অচলাবস্থার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিহ্নিত পাসপোর্ট দালাল-সন্ত্রাসীদের হামলায় দেশ টিভির সাংবাদিক মাসুক হৃদয়সহ তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় বিজয়নগর প্রেসক্লাবে গত ১৪ জানুয়ারি বুধবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
প্রেসক্লাব সভাপতি আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহসভাপতি আঞ্জব আলী মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, সহ-সাধারণ সম্পাদক মহিছুজ্জামান কাজল, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল খালেক মোল্লাসহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা গত ১২ জানুয়ারি সোমবার দুপুরে শহরের চিহ্নিত সন্ত্রাসী ও পাসপোর্ট দালাল হিসেবে পরিচিত পূর্ব মেড্ডা এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাছির উদ্দিন, সন্ত্রাসী উজ্জ্বল ও পাসপোর্ট দালাল ফেরদৌস কর্তৃক সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তার করার দাবি জানান। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা