,

ধর্ষিতাকে ফের গণধর্ষণ পুলিশের

article_2আন্তর্জাতিক ডেস্ক :ধর্ষিতাকে নিজের আবাসনে ডেকে ফের তাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল পুলিশকর্মীর বিরুদ্ধে৷ উত্তরপ্রদেশের রামপুর জেলার টান্ডা এলাকার ঘটনা৷ এক মহিলা এক পুলিশকর্মী ও তার সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আদালতের নির্দেশে মামলা দায়ের করেছেন৷ পুলিশ মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে৷

ওই মহিলা দড়িয়াল থানার ওসি আর.কে মিশ্রার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন৷ মহিলার দায়ের করা মামলা অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারী মাসে তাকে কয়েকজন ধর্ষণ করে৷ এই ঘটনায় মামলা দায়ের করা হয়৷ মহিলাকে ধর্ষণের ঘটনার তদন্ত করছিল ইনচার্জ আর.কে মিশ্রা৷ অভিযোগ, ওই পুলিশকর্মী নির্যাতিতার বয়ান দায়ের করেনি এমনকি আদালতেও তার বয়ান দায়ের করা হয়নি৷ এরপরেই ২০১৪ সালের ৩১ জুলাই সন্ধ্যায় ওই পুলিশকর্মী নির্যাতিতাকে নিজের আবাসনে ডেকে পাঠায়৷ পুলিশকর্মী ও তার দুই সঙ্গী সেসময় মদ্যপ অবস্থায় ছিল৷ অভিযোগ, তারা তিনজনে তাকে বন্দুকের ভয় দেখিয়ে গণধর্ষণ করে৷ এরপরে তারা মহিলাকে হুমকি দেয় যে সে যদি এই ঘটনায় কথা কাউকে জানায় তবে তারা মহিলার স্বামীর নামে ধর্ষণের মামলা দায়ের করে দেবে৷

এই ঘটনার অভিযোগ এসও থেকে শুরু করে এসপিকেও জানান নির্যাতিতা মহিলা৷ কিন্তু তার আভিযোগ দায়ের করা হয়নি৷ এরপরেই মহিলা আদালতের দ্বারস্থ হন৷ আদালতের নির্দেশে পুলিশকর্মী সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা