,

সালমান খানকে দোষী সাব্যস্ত করলো সুপ্রিম কোর্ট!

Salman-Khan- (31)বিনোদন প্রতিবেদক :সালমান খানের উপর থেকে যেন কালো মেঘের ঘনঘটা কিছুতেই কমছে না। এবার সেই পুরনো ঝামেলার নতুন মোড় নিতেই দেখা গেল। বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করলো সুপ্রিম কোর্ট।

রাজস্থান উচ্চ আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে গত বুধবার, ১৪ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়। সালমানের বিরুদ্ধে এ রায় বহাল রাখা হবে কি-না উচ্চ আদালতকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে ভারতের শীর্ষ আদালত। রায়ে বলা হয়েছে, বিদেশে যাওয়ার খুব প্রয়োজন হলে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন সালমান।

উল্লেখ্য, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির কাজের ফাঁকে ১৯৯৮ সালে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে দুটি চিনকারা ও একটি হরিণ শিকার করেন সালমান। এ কারণে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সেই নির্দেশ স্থগিত রাখে রাজস্থান উচ্চ আদালত। এরপর শীর্ষ আদালতে যায় রাজস্থান সরকার। সেই আবেদনের ভিত্তিতেই রায় দিলো সুপ্রিম কোর্ট।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক