,

হঠাৎ লাইভ টিভি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফোন করে চমকে দিলেন সবাইকে

pm_bonna_559111-300x166সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন উপস্থাপিকা। হঠাৎ করেই উপস্থাপিকা বিস্মিত। ফোন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে।

এভাবেই টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চমকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন মঙ্গলবার। এ উপলক্ষে অতিথি বন্যা নিজেই। হঠাৎ করেই প্রধানমন্ত্রী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে সেরা চমকটি দেন।

এ সময় উপস্থাপিকাও অনেকটাই অপ্রস্তুত ছিলেন। রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান।

বন্যা বলেন, ‘সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যে কিনা সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন।’

https://www.youtube.com/watch?v=k6eqB7wk2E0

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন